🔥 TRENDING રાજુલાના પરિવારે કરી ઈશ્વરની અનોખી આરા... Greater Bangalore Authority warns of h... રાજકોટ ના ગોકુવ નગર મેઈન રોડ પર છેલ્લા... Central Censor Board Mandates Statutor... ದೇವದುರ್ಗ ಸಂತ ಡಿ ಎನ್ ಎಂ ಟೆಕ್ನೋ ಶಾಲೆಯ ಇಬ... Arunachal Pradesh Announces Discovery...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বহরমপুরে ভাগীরথী নদীর উপর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী দু'দিন বন্ধ থাকার পর পুনরায় যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

✍️ Reporter: Anirban Mandal 🗓 21 Sep 2026, 09:16 AM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বহরমপুরে ভাগীরথী নদীর উপর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বিপজ্জনক ক্ষত ধরা পড়েছিল। শনিবার থেকে রবিবার পর্যন্ত সমস্ত রকমের যান চলাচল জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এমনকী এই দু'দিন ব্রিজের উপর দিয়ে বাইক এবং টোটো চলাচলও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাছিল। ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকার পর আজ সোমবার ব্রীজ যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুর ত্রুটি সংশোধনের পরেও আগামী চার মাস সেতুর উপর দিয়ে ভারি যান চলাচল করতে দেওয়া হবেনা। তবে যাত্রীবাহী বাস চলাচলে কোনো নিষেধ থাকছে না বলেই জানানো হয়েছে।
আপাতত অ্যাপ্রোচ রোডের দু'দিকের অংশে অস্থায়ী লোহার র‍্যাডার বসানো হয়েছে। তারজন্য দু'দিন যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ব্রিজের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করে তার মেরামতি করা হবে। আপাতত চার মাসের জন্য ছোট গাড়ি, বাস যাতায়াত করতে পারবে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুশান্ত কবিরাজ বলেন, গত ৭ সেপ্টেম্বর থেকে সেতুর উপর দিয়ে ভারি পণ্যবাহী যান চলসচল বন্ধ করে দেওয়া হয়েছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর সমস্ত ধরনের গাড়ি চালকদের বাইপাশ ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছিল। বিকল্প হিসাবে ফেরি পারাপারের উপর জোর দেওয়া হয়েছিল।
📲Get App