🔥 ट्रेंडिंग यूपी के सीएम योगी ने पिछले सरकारों को... बीसीसीआई ने भारत के अंडर-19 लेग-स्पिनर... केंद्रीय मंत्री शिवराज सिंह ने मुंबई म... चीन ने बनाये लगभग 30,000 उच्च‑जोखिम वा... सिक्किम के सीएम गोलाय ने लामीछाने के स... श्रीराम विद्यालयाची विज्ञान नाटिका ‘चू...
04 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 03 सित. 2026, 11:28 PM 👁 7
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের
ইসলামপুরে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ইট বোঝাই ১২ চাকার লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল প্রায় ৮০ বছরের এক বৃদ্ধের।
বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা ৪০ মিনিট নাগাদ ইসলামপুর পেট্রোল পাম্পের সন্নিকটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর কলোনিপাড়ার বাসিন্দা আব্দুল মজিদ সর্দার, বয়স প্রায় ৮০ বছর, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একই দিক থেকে আসা একটি ইট বোঝাই ১২ চাকার লরি তাঁকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বলে জানা যায়। লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানচলাচলও ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? স্থানীয়রা কী বলছেন? শুনুন আমাদের চ্যানেলে
📲Get App