🔥 TRENDING ગુજરાત રાજ્યના પોલીસ વડાએ સાબરકાંઠા એસ... Jharkhand to Host International Confer... UP ATS Kills Wanted Jharkhand Maoist B... Aaj Tak launches vertical-format live... Iran’s UNGA Attendance a Legal Right,... Jefferes predicts India's GDP to reach...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বহরমপুরে ভাগীরথী নদীর উপর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ

✍️ Reporter: Anirban Mandal 🗓 20 Sep 2026, 07:44 PM 👁 6
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বহরমপুরে ভাগীরথী নদীর উপর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বিপজ্জনক ক্ষত ধরা পড়েছে। আড়াইশো বছরের বেশি পুরাতন সেতুর উপর দিয়ে বিপদমুক্ত যান চলাচলে ক্ষতপূরণ করতে আজ শপ্নিবার ও আগামীকাল রবিবার সমস্ত রকমের যান চলাচল জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকী এই দু'দিন ব্রিজের উপর দিয়ে বাইক এবং টোটো চলাচলও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সেতুর ত্রুটি সংশোধনের পরেও আগামী চার মাস সেতুর উপর দিয়ে ভারি যান চলাচল করতে দেওয়া হবেনা। তবে যাত্রীবাহী বাস চলাচলে কোনো নিষেধ থাকবে না বলেই জানানো হয়েছে।
পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন-১ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থ মণ্ডল বলেন, নবান্ন থেকে সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি টিম পাঠানো হয়েছিল। সেই পর্যবেক্ষক দলের নজরে খাগড়ার দিকের আর্টিকুলাম ডিসপ্লেস ধরা পড়েছে। আপাতত অ্যাপ্রোচ রোডের দু'দিকের অংশে অস্বাস্থী লোহার র‍্যাডার বসানো হচ্ছে। তারজন্য দু'দিন যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এরপর ব্রিজের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করে তার মেরামতি করা হবে। আপাতত চার মাসের জন্য ছোট গাড়ি, বাস যাতায়াত করতে পারবে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুশান্ত কবিরাজ বলেন, গত ৭ সেপ্টেম্বর থেকে সেতুর উপর দিয়ে ভারি পণ্যবাহী যান চলসচল বন্ধ করে দেওয়া হয়েছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর সমস্ত ধরনের গাড়ি চালকদের বাইপাশ ব্রিজ ব্যবহার করতে বলা হচ্ছে। বিকল্প হিসাবে ফেরি পারাপারের উপর আমরা বিশেষ নজর রাখছি। ওই দু'দিন চব্বিশ ঘন্টা খেয়া পরিষেবা চালু থাকবে। বহরমপুর সদর মহকুমা শাসক ও বহরমপুর থানার আইসি খেয়া ঘাটগুলি সরজমিনে ঘুরে দেখেন।
📲Get App