🔥 TRENDING अज्ञात कारणों से युवक ने आत्महत्या कर... स्थानीय समूह ने "गरीबों की सेवा" पहल श... रोहिणी पुलिस का बड़ा एक्शन:दिल्ली से झ... Breaking News नायब तहसीलदार ने पंचायत चुनाव में सुबह... चंदवा में पेट्रोल पंप पर गोलीबारी, कर्...
24 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

আজ সকাল আনুমানিক ৮:০০ নাগাদ বাজিতপুর থেকে বিষ্ণুপুর হাসপাতালে যাওয়ার পথে জয়কৃষ্ণপুর মোড়ের কাছাকাছি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 24 Oct 2026, 09:25 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

আজ সকাল আনুমানিক ৮:০০ নাগাদ বাজিতপুর থেকে বিষ্ণুপুর হাসপাতালে যাওয়ার পথে জয়কৃষ্ণপুর মোড়ের কাছাকাছি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিশেষ প্রতিনিধি:
আজ সকাল আনুমানিক ৮:০০ নাগাদ বাজিতপুর থেকে বিষ্ণুপুর হাসপাতালে যাওয়ার পথে জয়কৃষ্ণপুর মোড়ের কাছাকাছি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটিতে একজন গর্ভবতী (ডেলিভারি) রোগী ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা জরুরি চিকিৎসার জন্য বিষ্ণুপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। জয়কৃষ্ণপুর মোড়ের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।
​দুর্ঘটনার তীব্রতায় গাড়িতে থাকা রোগীসহ সকল যাত্রী কম-বেশি আহত হয়েছেন। তবে গাড়ির ড্রাইভারের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। সংঘর্ষের ফলে গাড়ির স্টিয়ারিং ও সামনের বডির চেপসিস্-এর মধ্যে চালক আটকে পড়েন। দীর্ঘ সময় চাপে আটকে থাকায় তাঁর পায়ের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত (নষ্ট) হয়েছে বলে খবর পাওয়া গেছে।
​দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাতে সহায়তা করা হয়। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভারকে গাড়ি কেটে ও চিপা থেকে বের করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
​ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং জয়কৃষ্ণপুর মোড় সংলগ্ন রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
📲Get App