🔥 TRENDING बलिया: बांसडीह विधानसभा प्रत्याशी वीरे... कोसी स्नातक निर्वाचन को लेकर प्रशासन स... Shubman Gill back in Ranji Trophy, to... Right‑wing activists disrupt Chhattisg... BJP MLA Devendra Jain Called ‘Donkey’... उज्जैन में हुई बारिश से गर्मी से मिली...
16 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

টালা বারোয়ারিতে পঞ্চমীতেই জনজোয়ার, প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ডঃ সুকান্ত মজুমদার

✍️ Reporter: SANJIB KUMAR ROY 🗓 16 Oct 2026, 10:28 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী টালা বারোয়ারি দুর্গোৎসবের পঞ্চমীর সন্ধ্যায় মানুষের ঢল নামল। পুজোর উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো টালা বারোয়ারি দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও পুজোর চমক এবং থিমের আকর্ষণে পঞ্চমী সন্ধ্যা থেকেই টালা পার্ক মোড় থেকে টালা ব্রিজ পর্যন্ত মানুষের ঢল নামে। সন্ধ্যা ৭টা বাজার আগেই মণ্ডপের সামনে কয়েকশো মিটার লম্বা লাইন দেখা যায়।

এই বছরের পুজোর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর উপস্থিতিতে উৎসবের আমেজ আরও বাড়ে।

পঞ্চমী থেকেই বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম টালা বারোয়ারির জনপ্রিয়তার প্রমাণ দেয়। থিমের অভিনবত্ব এবং মণ্ডপের সজ্জা দর্শকদের মুগ্ধ করেছে।
📲Get App