রঘুনাথগঞ্জে ফের দুই বাংলাদেশি গ্রেফতার! আদালতে নিয়ে যাওয়ার পথেই পুলিশের গাড়ি থেকে পলায়ন

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতারকে ঘিরে চাঞ্চল্য। আর সেই ঘটনার মধ্যেই আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে দুই আসামির পালানোর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও কিছুক্ষণের মধ্যেই একজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে মোহাম্মদ রুবেল শেখ নামে অপর আসামি এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র খতিয়ে দেখার পর আনারুল শেখ ও মোহাম্মদ রুবেল শেখের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পাওয়া যায় বলে দাবি পুলিশের।
প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ পাঁচজনকে নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, পথে কাগজপত্রের জেরক্স করানোর জন্য এক পুলিশকর্মী গাড়ি থেকে নামেন। আর সেই সুযোগেই দুই বাংলাদেশি আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই একজন পলাতক আসামিকে উদ্ধার করে পুলিশ।
তবে অপর আসামি মোহাম্মদ রুবেল শেখ খড়খড়ি নদী পার হয়ে গোপালনগর এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। এরপর থেকেই জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
প্রায় ছয় ঘণ্টা ধরে জঙ্গলের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একবার রুবেলকে জঙ্গলের মধ্যে দেখা গেলেও পুলিশ পৌঁছনোর আগেই ফের গা-ঢাকা দেয় সে।
এখন প্রশ্ন উঠছে, পুলিশের নিরাপত্তা এড়িয়ে কীভাবে দুই আসামি গাড়ি থেকে পালাল? নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, পলাতক মোহাম্মদ রুবেল শেখকে ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
তাঁরা কী উদ্দেশ্যে ভারতে এসেছিল, তাঁদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং পুলিশের গাড়ি থেকে পালানোর ঘটনায় কোনও গাফিলতি হয়েছিল কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখন পুলিশের নজর পলাতক মোহাম্মদ রুবেল শেখের দিকে।