🔥 ट्रेंडिंग दिल्ली में सीईसी विरोध प्रदर्शन तीसरे... सीजेपी नेताओं पर 10 अक्टूबर दिल्ली विर... द हिंदू ने जारी किया 5 अक्टूबर 2026 का... छत्तीसगढ़ हाई कोर्ट ने ईएसआईसी स्टाफ न... जालंधर देहात पुलिस ने 15 अगस्त के हमले... एलपीयू हिंसा में दो और गिरफ्तार, अब तक...
05 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মুনিনগরে বিজেপির উলিয়াড়া অঞ্চল কমিটির উদ্যোগে সফল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

✍️ रिपोर्टर: Giasuddin Mandal 🗓 05 अक्टू. 2026, 12:42 PM 👁 21
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

মুনিনগরে বিজেপির উলিয়াড়া অঞ্চল কমিটির উদ্যোগে সফল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

মুনিনগরে বিজেপির উলিয়াড়া অঞ্চল কমিটির উদ্যোগে সফল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত
মুনিনগর, ৫ অক্টোবর, ২০২৬:
মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আজ সোমবার সকাল ১০টায় হিংজুড়ি শীতলা প্রাঙ্গণ, মুনিনগরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টি (BJP), উলিয়াড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৬০ থেকে ৭০ জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার মাননীয় বিধায়িকা। এছাড়া বিশেষ অতিথি ও প্রবক্তা হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটির বাড়িম্য বৃদ্ধি করেন বিশিষ্ট নেতা কিংকর বাগদি মহাশয়। অতিথিরা রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাঁদের এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানান।
"এক ফোঁটা রক্ত, একটি জীবন"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজের বিকল্প নেই। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এমন সমাজমুখী উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলীয় কর্মীদের সক্রিয় সহযোগিতায় রক্তদান শিবিরটি সর্বাঙ্গীণ সাফল্য লাভ করে।
📲Get App