🔥 ट्रेंडिंग कालिमेला में वन विभाग की बड़ी कार्रवाई... બાબરા, અમરેલી રોડ પર કુંભારની દુકાનમાં... ಹಟ್ಟಿ ಚಿನ್ನದಗಣಿಯಲ್ಲಿ ಫುಟ್ಬಾಲ್ ಪಂದ್ಯಾವಳ... ಬಸವ ಮಂಟಪ’ ಕೃತಿ ಮುಟ್ಟುಗೋಲು ನಿರ್ಧಾರ ಸ್ವಾ... पीएम मोदी करेंगे नीतीश सेतु का लोकार्प... जबलपुर में पुलिसकर्मी पर चाकू हमला, चा...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মগরা পুলিশের একটি নতুন সাফল্য।অবশেষে গ্রেফতার মগরা অঞ্চলের কুখ্যাত তোলাবাজ রাজু গুপ্তা।

✍️ रिपोर्टर: Partha Chatterjee 🗓 20 नव. 2026, 09:55 PM 👁 65
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। জানা যাচ্ছে, তোলাবাজি-সহ একাধিক মামলায় তার নাম জড়িত রয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং মগরা থানায় এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, তোলাবাজি-সহ একাধিক মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দুটি ৭ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।

সেই সময় পুলিশ এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনার কথাও জানিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমেই এবার রাজু গুপ্তকে গ্রেফতার করল পুলিশ।

বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আগামী দিনে আরও গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
📲Get App