🔥 TRENDING Mentally ill woman from Darbhanga, Bih... Bhopal: Woman alleges Gambian youth se... Fire ravages JC & Sons open warehouse... गोपाष्टमी यानी जिस दिन भगवान श्री कृष्... अररिया के भरगामा प्रखंड में सहयोग शिवि... হেলিকপ্টারে বেলডাঙায় মুখ্যমন্ত্রী শুভ...
17 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মানবাজার সৌখিন নাট্য সংস্থার যাত্রাপালা "মা মাটি মানুষ"

✍️ Reporter: Amaresh Dutta 🗓 17 Nov 2026, 10:37 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মানবাজার স্বপন সুব্রত হাইস্কুল ময়দানে রবিবার জমকালো আয়োজনে রয়্যাল তরুণ সংঘ স্পোর্টস এন্ড কালচারের যাত্রা ইউনিট সৌখিন নাট্য সংস্থার পরিবেশনায়, সজল চক্রবর্ত্তীর নির্দেশনায় অনুষ্ঠিত হল ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত "মা মাটি মানুষ"।এদিন দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নাট্য সংস্থার পক্ষ থেকে জানা যায়, বাংলায় গ্রামীণ সমাজ, কৃষকজীবন, ভুমির অধিকার এবং সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এই যাত্রাপালা। বিশেষজ্ঞ মহলের ধারনা এই যাত্রাপালায় গ্রাম বাংলার সমাজব্যবস্থা, শোষণ-বঞ্চনা এবং কৃষকদের অধিকার রক্ষার প্রশ্ন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। স্থানীয়দের মতে, গ্রামের সাধারণ মানুষ, কৃষক ও শ্রমজীবীদের জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাত্রাপালাটিতে ফুটে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের আকাঙ্খা এবং ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা। পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালবাসা, কৃষি জমির গুরুত্ব এবং মানুষের মর্যাদা রক্ষার বার্তাই এই যাত্রাপালার উদ্দেশ্য। এটি কেবল একটি যাত্রাপালা নয়, এটি বাংলার মাটি ও মানুষের অধিকার, আত্মমর্যাদা এবং সংগ্রামী চেতনার এক বলিষ্ঠ প্রকাশ বলে ধারনা বুদ্ধিজীবি মহলের।
📲Get App