🔥 TRENDING काशी भ्रमण पर आई गुमशुदा महिला को वारा... वाराणसी में जूनियर बालक हैंडबॉल प्रतिय... Mentally ill woman from Darbhanga, Bih... Bhopal: Woman alleges Gambian youth se... Fire ravages JC & Sons open warehouse... गोपाष्टमी यानी जिस दिन भगवान श्री कृष्...
17 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মানবীর ইন্টারন্যাশনাল স্কুলে নির্বিঘ্নে সম্পন্ন হল সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা

✍️ Reporter: Amaresh Dutta 🗓 17 Nov 2026, 10:53 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মানবীর ইন্টারন্যাশনাল স্কুলে সুষ্ঠুভাবে সম্পন্ন হল সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের পরীক্ষা। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা গেল পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। নির্বিঘ্নে পরীক্ষা হয় এদিন। মূলত এস.ও.এফ সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থী'র মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪৪ জন, অনুপস্থিত ছিল ২ জন। এদিন পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে অভিভাবকরা বিদ্যালয়ের শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশের প্রশংসার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যথেষ্ঠ সন্তোষ প্রকাশ করেন। জানা যায়, মানবাজার মহকুমা এলাকায় প্রথম মানবীর ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের পরীক্ষা শুরু হয়। পাশাপাশি সাফল্যের সঙ্গে এই স্কুলে তিন বছর ধরে সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা হয়ে আসছে। মানবাজার মহকুমা এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন পরীক্ষাতে।
📲Get App