খড়গ্রামের আলিনগরে মণ্ডল-২-এর উদ্যোগে বিজয়া সম্মিলনী, উপস্থিত বিশিষ্ট অতিথিরা

খরগ্রাম, মুর্শিদাবাদ: বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের আলিনগরের মণ্ডল-২-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে মিষ্টিমুখের আয়োজনও করা হয়।
এই বিজয়া সম্মিলনীকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তাপস পাল, মিঠুন ঘোষ ও দোল চান মাল। এছাড়াও উপস্থিত ছিলেন এসসি মোর্চার সভাপতি আদিত্য মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সুদীপ্ত মজুমদার-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ও সৌজন্য বিনিময়ের পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সব মিলিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে আলিনগরের মণ্ডল-২-এর এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।