🔥 ट्रेंडिंग निवाली जिला बड़वानी में भगवान बिरसा मु... జీకే వీధిలో వైఎస్సార్సీపీ హవా.. 18 ఎంప... 🚀 કોડીનારના વેલણ ગામથી ભારતના અવકાશ ક... सुरजपुर में चोरी: छह गिरफ्तार, बच्चे क... जालंधर में पिता‑पुत्र को 11 लाख धोखा द... होषियारपुर में दो मामलों में 6.5 लाख र...
07 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রামে কৃষকদের হাতে সর্ষের বীজ ও কৃষি উপকরণ বিতরণ, উদ্যোগে খুশি চাষিরা

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 07 नव. 2026, 07:28 PM 👁 13
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রামে কৃষকদের হাতে সর্ষের বীজ ও কৃষি উপকরণ বিতরণ, উদ্যোগে খুশি চাষিরা

খড়গ্রাম, মুর্শিদাবাদ: শনিবার কৃষকদের কৃষিকাজে উৎসাহ জোগাতে এবং সর্ষে চাষে আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকে। খড়গ্রাম ব্লকের কৃষি মান্ডিতে এলাকার কৃষকদের হাতে সর্ষের বীজ-সহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, খড়গ্রাম, বালিয়া, মহিষার, এড়োয়ালি-সহ ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে সর্ষের বীজ, জৈব সার, অনুখাদ্য এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকদের কৃষিকাজে সহায়তা করা এবং সর্ষে চাষে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানা যায়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ৩ নম্বর মণ্ডলের সভাপতি মিঠুন ঘোষ, সাধারণ সম্পাদক অঞ্জন ঘোষ, কিষাণ মোর্চার সভাপতি উৎপল ঘোষ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

প্রয়োজনীয় কৃষি উপকরণ হাতে পেয়ে খুশি এলাকার কৃষকরা। তাদের মতে, এই ধরনের উদ্যোগ কৃষিকাজে যথেষ্ট সহায়ক হবে। বিশেষ করে চাষের মরশুমে সর্ষের বীজ ও অন্যান্য কৃষি উপকরণ পাওয়ায় তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের কৃষিকাজে উৎসাহিত করার এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া লক্ষ্য করা গিয়েছে।
📲Get App