🔥 TRENDING November 2026 OTT Slate: New Movies La... Times of India Unveils New Teaser 'Bul... New Hindi Movies Set to Premiere in Th... Ayesha Curry faces public backlash ove... Pimpri-Chinchwad: Woman jumps from bui... Maharashtra Water Crisis: Protests Eru...
01 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রাম থানা প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী -২০২৬, উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 31 Oct 2026, 11:29 PM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রাম থানা প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী -২০২৬, উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা

শুভেচ্ছা বিনিময় ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা

বিজয়ার শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন ২০২৬। ৩১ শে অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে খড়গ্রাম থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, বিভিন্ন দুর্গাপুজো কমিটির সদস্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার SDPO তথা IPS আধিকারিক শেখ হাবিবুল্লা, খড়গ্রামের বিধায়িকা মিতালী মাল, জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ এবং খড়গ্রাম থানার ওসি বাপি দত্ত। এছাড়াও বিভিন্ন মণ্ডল সভাপতি ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানে যোগ দেন।

বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুর্গাপুজো কমিটিগুলির বিশেষ উদ্যোগ ও কাজের স্বীকৃতি জানাতে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রতিমা বিভাগে নেতাজি সংঘ কুঠিবাড়ি এবং আলোকসজ্জা বিভাগে থিরা তারা মা সংঘকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে, সচেতনতা বিভাগে বিশেষ উদ্যোগের স্বীকৃতি হিসেবে দশের পল্লি পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শুভেচ্ছা বিনিময় ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বিজয়ার আনন্দ ভাগ করে নেন। এই সম্মেলন প্রশাসন, জনপ্রতিনিধি ও পুজো উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় করার এক মঞ্চ হয়ে ওঠে।

উৎসবের আবহে আয়োজিত এই বিজয়া সম্মেলন থেকে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা উঠে আসে। প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং পুজো কমিটির সদস্যদের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক সৌজন্যপূর্ণ মিলনমেলা।
📲Get App