🔥 TRENDING राष्ट्रीय हिंदू शेर सेना ने सातवें स्थ... वाराणसी के लोहता में नेताजी मुलायम सिं... पांडुरंग सोनटक्के यांची छत्रपती संभाजी... Tamil Nadu CM Vijay to Convene Allianc... Indian Musicians T.M. Krishna, Chinmay... Tamil Nadu CM Vijay to Meet TVK‑Led Al...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে জ/খ/ম বাজপাখি উদ্ধার করলো বনদপ্তর

✍️ Reporter: Amaresh Dutta 🗓 23 Nov 2026, 09:57 AM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বলরামপুরে বিদ্যুতের তারে জখম মধুবাজ পাখি, তৎপরতায় উদ্ধার করল বনদপ্তর। রবিবার সকালে পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত সাগমা এলাকার খয়রাডিতে বিদ্যুতের তারে ধাক্কা লেগে গুরুতর জখম হলো একটি বিরল প্রজাতির মধুবাজ তথা Honey Buzzard পাখি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আকাশে ওড়ার সময় আচমকাই হাই-টেনশন বিদ্যুতের তারে ধাক্কা লাগে পাখিটির। এর ফলে পাখিটির ডানা ভেঙে যায় এবং সেটি মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় পাখিটিকে ছটফট করতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত বনদপ্তরে খবর দেন। খবর পাওয়ামাত্রই বনদপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান এবং আহত মধুবাজটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, পাখিটির ডানায় গভীর চোট লেগেছে। বর্তমানে সেটিকে নিরাপদ আশ্রয়ে রেখে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে পাখিটিকে পুনরায় প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে।
📲Get App