🔥 ट्रेंडिंग सुमेरपुर में भैरू चौक नवरात्रि गरबा मह... पटना से गुजरात के लिए राष्ट्रीय मोटरसा... नन्हे लाल लोधी बने भाजपा पिछड़ा वर्ग म... चंदन कुमार यादव को जन्मदिन की हार्दिक... अररिया में राज्य स्तरीय विद्यालय शतरंज... પાક માં ભારે નુકસાન
14 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
উত্তরণ -ভূমি আসানসোলে  কর্পোরেট ধাঁচে বিজেপির নতুন জেলা কার্যালয়, ভূমি পুজোয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।।

উত্তরণ -ভূমি আসানসোলে কর্পোরেট ধাঁচে বিজেপির নতুন জেলা কার্যালয়, ভূমি পুজোয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।।

✍️ रिपोर्टर: Rajesh chowdhury 🗓 14 अक्टू. 2026, 11:38 AM 👁 14
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

উত্তরণ -ভূমি আসানসোলে কর্পোরেট ধাঁচে বিজেপির নতুন জেলা কার্যালয়, ভূমি পুজোয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব4।।

আসানসোল:-অবশেষে লরাই এর ভুমি আসানসোলে বড় পরিসরে নতুন দলীয় কার্যালয় তৈরির কাজ শুরু করলো বিজেপি। মঙ্গলবার সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ভবনের ভূমি পুজো হয়।

উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসাল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারি, অরিজিৎ রায়, পার্থ ঘোষ সহ জেলা নেতৃত্ব।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে শ্রীপল্লী এলাকায় বিজেপির বর্তমানে একটি দ্বিতল জেলা কার্যালয় রয়েছে। তারপরও তিনতলা বিশিষ্ট নতুন ও আধুনিক কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন এই নতুন ভবনে কী থাকছে এখানে??

জেলা নেতৃত্বের দাবি, এটি কোনো সাধারণ পার্টি অফিস নয়, কর্পোরেট অফিসের আদলে তৈরি হবে।
- নেতা-কর্মীদের থাকার জন্য আধুনিক রুম
- বড় ডাইনিং হল, আলাদা আলাদা চেম্বার
- সাধারণ মানুষের বসার জন্য ওয়েটিং হল
- শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য বড় কনফারেন্স হল ও কল সেন্টার

প্রসঙ্গত, ২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমবার বিজেপি জয় পায়। তারপর থেকেই এই শিল্পাঞ্চলে সংগঠন ধীরে ধীরে মজবুত হয়েছে।
এই বিষয় টি কটাক্ষ করে বিরোধীরা একহাত নিয়েছে...কি বলেছে??
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির বক্তব্য, ক্ষমতায় এসে কর্মসংস্থান ও উন্নয়নমূলক কাজে জোর দেওয়া উচিত ছিল, তা না করে বিলাসবহুল পার্টি অফিস তৈরি করা হচ্ছে। অপরদিকে সিপিএমের জেলা নেতৃত্বের দাবি, এটি আসলে সনাতনী আদর্শ নয়, পুরোটাই কর্পোরেট কালচার।
যদিও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, "আমাদের বিধায়কদের অফিসগুলি বিধায়ক সেবাকেন্দ্র হিসেবে তৈরি। সেখানে সব মানুষ আসতে পারেন। আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করি।"
এই বিলাসবহুল কার্যালয় নির্মাণকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
📲Get App