🔥 ट्रेंडिंग खुंटी, झारखंड में इलेक्ट्रिक शॉक से मर... ट्रेंट बाउल्ट ने कहा: तेज़ गेंदबाजों क... ଭୋକିଲା ରହିଲେ ଛାତ୍ରଛାତ୍ରୀ, ଶ୍ରେଣୀ ଗୃହରେ... संतल मंदिर पर तोड़फोड़ के लिए पांच गिर... ओडिशा के खनन क्षेत्र को जलवायु परिवर्त... અમરેલીના જેસીંગપરામાં દારૂબંધી વિરુદ્ધ...
12 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

তালসাগড়ায় জমজমাট একদিনের ফুটবল উৎসব

✍️ रिपोर्टर: Giasuddin Mandal 🗓 12 नव. 2026, 12:38 PM 👁 10
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

তালসাগড়ায় জমজমাট একদিনের ফুটবল উৎসব

তালসাগড়ায় জমজমাট একদিনের ফুটবল উৎসব-২০২৬ অনুষ্ঠিত
​বাঁকুড়া:
বাঁকুড়া জেলার তালসাগড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো একদিনের ‘তালসাগড়া ফুটবল উৎসব-২০২৬’। তালসাগড়া মহাপ্রভু সংঘের পরিচালনায় এবং মহাশয়ের ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​স্মরণ ও উৎসর্গ:
স্বর্গীয় দুর্গানন্দ চক্রবর্তী, স্বর্গীয় বুদ্ধেশ্বর চক্রবর্তী (বিশিষ্ট ক্রীড়াবিদ) এবং সদ্য প্রয়াত মাস্টারমশাই স্বর্গীয় পবিত্র কুমার চক্রবর্তীর স্মৃতি কাপ এবং তালসাগড়া মহাপ্রভু সংঘের বিশিষ্ট সদস্যা স্বর্গীয়া প্রতিমা মালের স্মরণে এই ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে।
​তারিখ ও সময়:
বৃহস্পতিবার (২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ / ১২ই নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় খেলা শুরু হয়।
​অংশগ্রহণকারী দলসমূহ:
এদিনের টুর্নামেন্টে মোট চারটি শক্তিশালী দল অংশগ্রহণ করে:
​বন্ধু একাদশ (গ্রামবেড়া)
​পি.এফ.টি. বড়জোড়া (বাঁকুড়া)
​বাঁকুড়া একাদশ (বাঁকুড়া)
​সমৃদ্ধি ইলেভেন (বেলিয়াতোড়)
​উপস্থিতি ও অন্যান্য কর্মসূচি:
এদিনের এই ফুটবল উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম ঘটেছিল। সংঘের ১০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল খেলার পাশাপাশি বেশ কিছু সমাজকল্যাণমূলক ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়:
​মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
​গরিব মানুষের মধ্যে বস্ত্রদান
​রক্তদান শিবির
​বিনামূল্যে স্বাস্থ্যশিবির
​‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের আওতায় হেলমেট প্রদান
​এছাড়া দর্শকদের জন্য বিশেষ লটারির ব্যবস্থাও রাখা হয়েছিল।
​পরিচালনা:
বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী বাবলু রায়, বাঁকিশোল অক্ষয় কুমার ইনস্টিটিউশনের প্রাক্তন গেম টিচার এবং বিশিষ্ট সমাজসেবী গোপীনাথ চক্রবর্তী পুরো খেলাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।
📲Get App