🔥 TRENDING बुठ राठौड़ान में पञ्चायत समिति चुनाव श... भगवानपुरा में प्रस्फुटन समिति के लिए ए... Burhanpur: Woman Files Complaint, FIR... ਟੁੱਟ ਗਿਆ ਸ਼ੁਭਮਨ ਗਿੱਲ ਦਾ World Record !... ભરૂચ અને આસપાસના 40 દુકાનોમાં ફાફડા અન... संत रैम्पल जी महाराज ने ENK पाइप की सह...
22 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শুভ বিজয়ার পর একাদশীতে পরপর দুই মৃত্যু! মেহেনাডাঙার পর কল্যাণগঞ্জে শোকের ছায়া নবগ্রামে

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 22 Oct 2026, 06:48 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শুভ বিজয়ার পর একাদশীতে পরপর দুই মৃত্যু! মেহেনাডাঙার পর কল্যাণগঞ্জে শোকের ছায়া নবগ্রামে

বিজয়া দশমীর আনন্দ কাটতে না কাটতেই পরপর দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে। একদিকে পাঁচগ্রাম অঞ্চলের মেহেনাডাঙায় ৬৫বছর বয়সের বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, অন্যদিকে মহুরুল অঞ্চলের কল্যাণগঞ্জে মাছ ধরতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল ৩৪ বছর বয়সি এক যুবকের। পরপর এই দুই ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা।প্রথম ঘটনাটি ঘটে পাঁচগ্রাম অঞ্চলের মেহেনাডাঙায়। তাড়গ্রামের মাঠ থেকে উদ্ধার হয় প্রায় ৬৫ বছর বয়সি হিরুলাল মার্জিতের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে মাঠে কীটনাশক ছড়াতে গিয়ে এক চাষি নিমগাছের সঙ্গে গামছায় ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।পরিবারের দাবি, বিভিন্ন উৎসবে শাড়ি পরে শিশুদের আনন্দ দিতেন হিরুলালবাবু। পরিবারের আপত্তি ও নিষেধাজ্ঞা নিয়ে তার মনে অভিমান তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে নবগ্রাম থানার পুলিশ।অন্যদিকে, একই দিনে বৃহস্পতিবার সকালে নবগ্রাম ব্লকের মহুরুল অঞ্চলের কল্যাণগঞ্জে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় প্রায় ৩৪ বছর বয়সি চন্দন মার্জিতের। পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে ছিপ দিয়ে মাছ ধরছিলেন চন্দন। সেই সময় অসুস্থ হয়ে তিনি জলে পড়ে যান। এরপর আর জল থেকে উঠতে পারেননি তিনি। পরে একটি শিশু জলে তার লুঙ্গির কিছুটা অংশ দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেয়। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরপর দুই মৃত্যুর ঘটনায় দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। বিজয়া দশমীর পর একাদশীতে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ নবগ্রামের মেহেনাডাঙা ও কল্যাণগঞ্জ এলাকার বাসিন্দারা। দুই ঘটনাতেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।
📲Get App