🔥 ट्रेंडिंग पुडुक्कोट्टै कलेक्टर कार्यालय में फंसे... अननामलाई नेत्रित्व में तमिलनाडु में वि... मध्य प्रदेश में 30 नए औद्योगिक क्षेत्र... आरएसएस ने किया देशव्यापी शाखा विस्तार... ਪੰਜਾਬ ''ਚ ਇਕ ਹਫਤੇ ਦੀ ਮੌਸਮ ਨੂੰ ਲੈ ਕੇ ਵੱ... ऊंचाहार में पूर्व नगर पंचायत अध्यक्ष क...
02 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শিক্ষাব্রতী সৈয়দ আব্দুর রাজ্জাকের স্মরণোৎসব, শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিশিষ্টজনদের

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 02 नव. 2026, 07:04 PM 👁 39
यहाँ देखें: 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শিক্ষাব্রতী সৈয়দ আব্দুর রাজ্জাকের স্মরণোৎসব, শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিশিষ্টজনদের

নগর, মুর্শিদাবাদ: মহাপ্রাণ শিক্ষাব্রতী ও সমাজের পথপ্রদর্শক সৈয়দ আব্দুর রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণোৎসবের আয়োজন করা হলো মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের নগর কলেজ প্রাঙ্গণে। গত ৩১শে অক্টোবর, শনিবার তার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জনপ্রতিনিধি, সমাজসেবী, শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী-সহ এলাকার বিশিষ্টজনেরা।

১৯৪০ সালের ৩১শে অক্টোবর জন্মগ্রহণ করেন সৈয়দ আব্দুর রাজ্জাক। চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি তার প্রয়াণ ঘটে। জীবদ্দশায় শিক্ষার প্রসার এবং সমাজ গঠনের লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খড়গ্রাম ব্লকের নগর এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার নিরলস প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি। তার সযত্নে লালিত স্বপ্নের অন্যতম নিদর্শন নগর কলেজ ও নগর আজিজা মেমোরিয়াল হাই স্কুল। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আজও অসংখ্য ছাত্রছাত্রীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়িকা মিতালী মাল, সমাজসেবী প্রকাশ রাজবংশী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সৈয়দ আব্দুর রাজ্জাকের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

স্মরণোৎসবে বক্তারা তার কর্মময় জীবন, শিক্ষার প্রসারে অবদান এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। তার জীবনাদর্শ অনুসরণ করে আগামী প্রজন্মকে শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও উঠে আসে অনুষ্ঠানে। পাশাপাশি শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। সাধারণ মানুষের জন্য একটি চিকিৎসা শিবিরেরও ব্যবস্থা করা হয়।

সৈয়দ আলী জাকির মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই স্মরণোৎসব কেবল একজন শিক্ষাবিদের স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তার শিক্ষা ও সমাজ গঠনের আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে ওঠে। শিক্ষার প্রসারে তার অবদান এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা আগামী দিনেও মানুষকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
📲Get App