🔥 TRENDING BREAKING NEWS : live વિસનગરની ગાયત્રી આગમન સોસાયટીમાં છઠ્ઠા... देवास में भाजपा के वरिष्ठ पदाधिकारियों... GSI Finds Critical Minerals in Goa's L... Goa Aims to Become India’s Next Tech H... Amar Ujala Launches Live Bihar News Up...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ষষ্ঠীর সন্ধ্যায় নবগ্রামে একাধিক দুর্গামন্দিরের উদ্বোধন করলেন নবগ্রাম থানার ওসি জগন্নাথ ঘোষ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 17 Oct 2026, 12:31 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ষষ্ঠীর সন্ধ্যায় নবগ্রামে একাধিক দুর্গামন্দিরের উদ্বোধন করলেন নবগ্রাম থানার ওসি জগন্নাথ ঘোষ

ষষ্ঠীর সন্ধ্যায় নবগ্রামে একাধিক দুর্গামন্দিরের উদ্বোধন করলেন নবগ্রাম থানার ওসি জগন্নাথ ঘোষ। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় নবগ্রাম কালীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর, যা এবার ৩৪ বছরে পদার্পণ করল। ওসিকে চন্দনের ফোঁটা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন পুজো কমিটির সদস্যরা। এবারের মণ্ডপে বিশেষ নজর কেরেছে বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতামূলক বার্তা।এদিন নবগ্রাম বাজার সমিতি, শীলগ্রাম গোপালনগর এবং পাঁচগ্রাম হাটপাড়া বারোয়ারি দুর্গামন্দিরেরও উদ্বোধন করেন ওসি জগন্নাথ ঘোষ। সব মিলিয়ে ষষ্ঠীর সন্ধ্যায় নবগ্রাম জুড়ে দেখা যায় উৎসবের আমেজ।
📲Get App