শেষ তুলির টানে সেজে উঠছে প্রতিমা, দীপাবলির আগে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা
শেষ তুলির টানে সেজে উঠছে প্রতিমা, দীপাবলির আগে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মা কালীর আগমনের বার্তায় মুখরিত চারিদিক। শ্যামা পূজোকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে এখন চরম ব্যস্ততা। সেই চিত্রই দেখা গেল মানবাজার ১ ব্লকের বলুডি গ্রামে। চারদিকে এখন শুধুমাত্র উৎসবের আমেজ। আর এই উৎসবের মূল কারণেই হল মা কালীর আরাধনা।