🔥 TRENDING राजस्थानमधील कोटा-उदयपूर राष्ट्रीय महा... महाराष्ट्र राज्यव्यापी विशेष सत्यशोधक... નવી ઊર્જા, નવો સંચાર અને નવા સંકલ્પ સા... FBI Unveils Ten Most Wanted Poster, Na... Odisha Launches 3-Day Pulse Polio Camp... Odisha Launches Statewide Polio Immuni...
22 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সামাজিক বয়কটের অভিযোগ! গ্রামের কবরস্থানে মিলল না ঠাঁই, বাড়ির উঠোনেই সমাহিত ধানকল মালিক

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 22 Nov 2026, 10:25 PM 👁 31
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সামাজিক বয়কটের অভিযোগ! গ্রামের কবরস্থানে মিলল না ঠাঁই, বাড়ির উঠোনেই সমাহিত ধানকল মালিক

খড়গ্রাম, মুর্শিদাবাদ: জীবদ্দশায় গ্রামের মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখার অভিযোগ। আর মৃত্যুর পরেও সেই দূরত্বের প্রভাব পড়ল শেষকৃত্যে! গ্রামের কবরস্থানে জায়গা না মেলায় শেষ পর্যন্ত নিজের বাড়ির উঠোনেই সমাহিত করা হলো এক ব্যক্তিকে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খাসপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম আলীম মণ্ডল। পেশায় তিনি একজন ধানকল মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলীম মণ্ডল দীর্ঘদিন ধরেই গ্রামের সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেন। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গ্রামের বিভিন্ন সামাজিক কাজ কিংবা বিপদে-আপদে তাকে কখনও পাশে পাওয়া যেত না। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি গ্রামবাসীদের অনেকেই।

অভিযোগ, তার মৃত্যুর পর সেই সামাজিক দূরত্বের জেরেই পরিবারের সদস্যদের চরম সমস্যার মুখে পড়তে হয়। গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করতে গেলে বাধার সম্মুখীন হন পরিবারের লোকজন। এমনকি জানাজায় অংশ নিতে অস্বীকার করেন গ্রামবাসীদের একাংশ এবং গ্রামের ইমাম বলেও অভিযোগ উঠেছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত কোনও উপায় না পেয়ে নিজেদের বাড়ির উঠোনেই আলীম মণ্ডলকে সমাহিত করতে বাধ্য হন পরিবারের সদস্যরা।

খাসপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে তীব্র চর্চা ও বিতর্ক। জীবিত অবস্থায় সামাজিক মতপার্থক্য বা ব্যক্তিগত দূরত্ব থাকতেই পারে, কিন্তু মৃত্যুর পর একজন মানুষের শেষকৃত্যের অধিকার থেকেও কি তাকে বঞ্চিত করা যায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়।

একটি মৃত্যুকে কেন্দ্র করে সামনে এসেছে সামাজিক সম্পর্ক, সহনশীলতা এবং মানবিকতার এক কঠিন বাস্তব ছবি। তবে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত পরিস্থিতি সামনে আসা জরুরি বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।
📲Get App