🔥 TRENDING भोपाल पुलिस ने बड़ी गांजे की खेप बरामद... સુરતના કાપડ માર્કેટમાં આગ: ફાયરબ્રિગેડ... સુરતના ડુમસ રોડ પર પૂર્વ ધારાસભ્ય ઝંખન... जेएनवीसी क्षेत्र के हल्दीराम प्याऊ के... जेएनवीसी क्षेत्र के हल्दीराम प्याऊ के... કતારગામમાં તહેવાર ટ્રાફિક પર કડક કાર્ય...
04 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সাগরদিঘির নামিদামি চাইনিজ রেস্টুরেন্টে তালা! বাসি ও এঁটো খাবার পরিবেশনের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 04 Nov 2026, 10:59 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সাগরদিঘির নামিদামি চাইনিজ রেস্টুরেন্টে তালা! বাসি ও এঁটো খাবার পরিবেশনের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়।


সাগরদিঘিতে ফের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠল গুরুতর প্রশ্ন! বাসি ও এঁটো খাবার পুনরায় গ্রাহকদের পরিবেশন করার অভিযোগে এবার বন্ধ করে দেওয়া হল সাগরদিঘির একটি নামিদামি চাইনিজ রেস্টুরেন্ট।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গ্রাহকদের খাবারের মান ও স্বাস্থ্যবিধির সঙ্গে আপস করে পরিবেশন করা হচ্ছিল খাবার। আর সেই অভিযোগের জেরেই চাইনিজ রেস্টুরেন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে ঠিক কোন কর্তৃপক্ষের নির্দেশে এবং কী কারণে চাইনিজ রেস্টুরেন্টটি বন্ধ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য সামনে এলে ঘটনার আরও তথ্য জানা যাবে।

গ্রাহকদের স্বাস্থ্যের সঙ্গে আপস নয়! খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্রশাসনের নজরদারি কতটা জরুরি, এই ঘটনায় উঠছে সেই প্রশ্নই।
📲Get App