🔥 TRENDING காரைக்குடி புறநகர் பகுதியில் பாலம் அமை... सरदारशहर पंचायत समिति में 'किंगमेकर' ब... परशदेपुर चौकी इंचार्ज मोहित शर्मा ने ठ... किला चौक में स्कॉर्पियो चेकिंग के दौरा... SPECIAL CAMPAIGN TO BEGIN TOMORROW AT... बेलूपुर पुलिस ने गैंगस्टर एक्ट के तहत...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

রক্তের অভাবে ৯ দিন ধরে আটকে অস্ত্রোপচার! অবশেষে মানবিক উদ্যোগে রক্তদান সাংবাদিক জাকির সেখের

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 20 Nov 2026, 10:16 AM 👁 49
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রক্তের অভাবে ৯ দিন ধরে আটকে অস্ত্রোপচার! অবশেষে মানবিক উদ্যোগে রক্তদান সাংবাদিক জাকির সেখের

বহরমপুর, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তের অভাবে প্রায় ৯ দিন ধরে আটকে ছিল এক মহিলার অস্ত্রোপচার। প্রয়োজন ছিল বি নেগেটিভ (B-) গ্রুপের রক্ত। কিন্তু বহু চেষ্টা করেও মেলেনি প্রয়োজনীয় রক্ত। ফলে অস্ত্রোপচার নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। স্বাভাবিকভাবেই উদ্বেগ আর দুশ্চিন্তায় দিন কাটছিল রোগীর পরিবারের সদস্যদের।

অবশেষে এই পরিস্থিতিতে মানবিকতার পরিচয় দিয়ে এগিয়ে এলেন সাংবাদিক জাকির সেখ। রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি জায়দুল সেখের মাধ্যমে বিষয়টি তার নজরে আসে। এরপর আর সময় নষ্ট না করে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় বি নেগেটিভ (B-) গ্রুপের রক্তদান করেন তিনি।

তার এই উদ্যোগে দীর্ঘদিনের দুশ্চিন্তার মধ্যে থাকা রোগীর পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি পান। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন জাকির সেখ।

আসলে রক্তের কোনও বিকল্প নেই। একজন মানুষের সামান্য উদ্যোগও অন্য একজনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রক্তদানের মাধ্যমে সেই মানবিক বার্তাই তুলে ধরলেন সাংবাদিক জাকির সেখ। তার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
📲Get App