🔥 TRENDING India vs New Zealand 1st ODI: Live Str... Matthew Perry Documentary Tops Netflix... Jailer 2 Sees 95% Drop on Day 20, Sets... Ranbir Kapoor’s ‘Ramayana’ Targets ₹16... Jailer 2 Box Office Day 19: Collection... Sikkim University Announces 2026 Senio...
04 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

রামভক্ত হনুমানের মুন্ডু কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে তদন্তে শান্তিপুর থানার পুলিশ

✍️ Reporter: SURYYANATH CHATTERJEE 🗓 04 Nov 2026, 02:26 AM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

রামভক্ত হনুমানের মুন্ডু কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে তদন্তে শান্তিপুর থানার পুলিশ

রামভক্ত হনুমানের মুন্ডু কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে তদন্তে শান্তিপুর থানার পুলিশ, নদীয়ার শান্তিপুরে হনুমানের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। তৎপরতার সঙ্গে উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ। নিছক পথ দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় শান্তিপুরের কন্দখোলা ১২ নম্বর জাতীয় সড়কে পড়েছিল ওই হনুমানটি। দেহ থেকে মাথা সম্পূর্ণ আলাদা অবস্থায় পড়েছিল। স্থানীয়দের নজরে পড়তেই তারা পুলিশকে খবর দেয়। পুলিশ তৎপরতার সঙ্গে ওই হনুমানের মুণ্ডু সমেত দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যেহেতু ১২ নম্বর জাতীয় সড়কের উপর পড়েছিল সেই কারণে পথ দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ দুর্ঘটনার পাশাপাশি অন্য কোন কারণ রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে। শান্তিপুর নদীয়া থেকে সূর্য চ্যাটার্জীর রিপোর্ট
📲Get App