🔥 TRENDING ମଙ୍ଗଳ ବିଭାଗ ହାଇସ୍କୁଲକୁ ଯୁକ୍ତ ଦୁଇ ସ୍ତରକ... திருப்பரங்குன்றம் விவகாரம் – மதுரை முழ... ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਵੱਲੋਂ 8 ਹੋਰ ਉਮੀਦਵਾਰਾਂ ਦਾ... ಕ್ಲಸ್ಟರ್ ಕಿಚನ್ ಸೆಂಟರ್‌ ಸ್ಥಾಪಿಸುವುದಿಲ್ಲ... SGPC ਪ੍ਰਧਾਨ ਹਰਜਿੰਦਰ ਧਾਮੀ ਦੀ ਮੰਗ, ਕਰਤਾਰ... એક તરફ નાગરિકો ગટર અને ગંદા પાણીની ગંભ...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

রাজ্যে ১০,১৪৬টি পদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন, লক্ষ্য ১ লক্ষ কর্মসংস্থান!

✍️ Reporter: Subhojit Das 🗓 23 Nov 2026, 10:22 PM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। PSC, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং জেলাশাসকদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্য সরকারের লক্ষ্য মোট ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি।

রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশন (PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (PRB), হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে জেলাশাসকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি কয়েকটি পদে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে।
রাজ্য সরকারের ঘোষিত লক্ষ্য মোট ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বক্তব্য: মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
📲Get App