🔥 ट्रेंडिंग अररिया, 14 अक्टूबर 2026 समस्तीपुर का अनोखा सती स्थान: समाधि की... ભરૂચ: ત્રણકુવા ફાટક પાસેથી 76 ગ્રામ MD... अहमदाबाद में नवरात्रि का तीसरा दिन: हर... बलिया: समाजवादी पार्टी की जिला कार्यका... જૂનાગઢ કલેક્ટરે વંથલી તાલુકાના શાપુર ગ...
14 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না! পথ দুর্ঘটনায় মৃত্যু ১পরীক্ষার্থীর, আহত ২

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 14 अक्टू. 2026, 06:22 PM 👁 19
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না! পথ দুর্ঘটনায় মৃত্যু ১ পরীক্ষার্থীর, আহত ২।
রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! মুর্শিদাবাদের সাগরদিঘির রতনপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে একটি বাইক। বাইকে ছিলেন থার্ড সেমিস্টারের তিন দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী। দুর্ঘটনায় ইব্রাহিম শেখ নামে এক ছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত জুবাই শেখ ও কাউসার শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
📲Get App