🔥 ट्रेंडिंग उन्नाव में भीषण सड़क हादसा: तेज रफ्तार... টোটোকে বাঁচাতে গিয়ে বাইক থেকে ছিটকে ড... एमपी के सीएम मोहन यादव ने महिला हॉकी ट... गनमास्टर G9: बजट खुलासा, बॉक्स ऑफिस लक... रणथंभौर किले के गुप्त गंगा मंदिर से ती... नमित मल्होत्रा ने रावण और जाटयु पर आधा...
29 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পৌরসভার টোটোর ধাক্কায় মৃত্যু ৩৭ বছরের যুবকের, শোকের ছায়া লালবাগে

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 29 नव. 2026, 10:20 AM 👁 25
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পৌরসভার টোটোর ধাক্কায় মৃত্যু ৩৭ বছরের যুবকের, শোকের ছায়া লালবাগে

লালবাগ, মুর্শিদাবাদ: পৌরসভার টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ৩৭ বছর বয়সি এক যুবকের। মৃতের নাম দেবাশীষ হাজরা, এলাকায় যিনি পাপন নামেই পরিচিত ছিলেন। রবিবার দুপুরে লালবাগের বাজার শাহানগর এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশীষ হাজরা লালবাগের বাজার শাহানগর এলাকায় নিমতলা সংলগ্ন স্থানে একটি লটারির দোকান চালাতেন। সৎ উপার্জনের মাধ্যমে পরিবারের ভরণপোষণ করতেন তিনি। পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও এক পুত্রসন্তান। প্রতিদিনের মতো রবিবার দুপুরেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় আনুমানিক দুপুর দেড়টা নাগাদ দ্রুতগতিতে আসা একটি পৌরসভার টোটো তাঁকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে বহরমপুরে নিয়ে যাওয়ার পথেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে পুনরায় লালবাগ মহকুমা হাসপাতালে ফিরিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোটো চালক নেশাগ্রস্ত অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। ঘটনার পর অভিযুক্ত টোটো চালককে আটক করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে দেবাশীষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাট লালবাগ, বড় ইদানা তলা এবং বাজার শাহানগর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পৈতৃক বাড়ি ও কর্মস্থল—দুই জায়গাতেই নেমে এসেছে বিষাদের ছায়া। হাসিখুশি ও মিশুকে স্বভাবের পাপনের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও পরিচিতরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পরিবার।

একটি মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। পিছনে রয়ে গেল অসহায় পরিবার এবং একরাশ স্মৃতি। এখন পুলিশের তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
📲Get App