🔥 TRENDING Congress Challenges BJP’s Defence of E... BJP clinches mayoral victories in thre... Sons of Former and Current Health Mini... 12th Arrest in Rs 6.80 crore Fake Dire... 13-year-old girl raped in Sehore, perp... Two Medical Students Killed in Car Cra...
26 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী পালিত হল নারায়ণগড়ে

✍️ Reporter: Dipak Kumar Das 🗓 26 Sep 2026, 07:53 PM 👁 23
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

নবজাগরণের পুণ্যভূমি থেকে সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী পালিত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের হাঁদলস্থিত NH-১৬-এ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কুশদা অভিনন্দন ক্লাব, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া জোনাল ডাইরেক্টর অফিস, কল্যাণী সাহা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং গ্লোবাল কায়স্থ কনফারেন্সের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাজসেবী দীপক কুমার দাস, জগদীশ ঘোড়াই, শিশির দাস, শিশির সিংহ, হার্দিক দাস, কবিতা সামন্ত, ভক্তিপদ আইচ, দীপক সিংহ, রবীন্দ্র নাথ মিশ্র, শুভজিৎ সামন্ত, গোপাল দোলাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা পণ্ডিত বিদ্যাসাগরের জীবন ও দর্শন, সমাজ সংস্কারে তাঁর অবদান এবং বিধবা বিবাহ প্রচলনে তাঁর ভূমিকার উপর আলোকপাত করেন।

আলোচনায় বিদ্যাসাগরের চিন্তাধারা এবং তাঁর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, অখণ্ড ভারত গঠন, হিংসা ও নেশা মুক্তি এবং ইনজাস্টিস ফ্রি ট্রাইকালার জাতীয় পর্যায়ের একটি র‍্যালি তাঁর জন্মস্থান হয়ে জামালপুরের দিকে যাবে বলে জানানো হয়। উদ্যোক্তাদের কর্মসূচি সরকারি অনুমতি সাপেক্ষেই পরিচালিত হচ্ছে।
📲Get App