🔥 TRENDING ભરૂચના સાયખા જીડીસીમાં કેમિકલ પ્લાન્ટમ... ગીર પૂર્વમાં બે મહિનાની સારવાર બાદ સિં... काशी बंगाली स्वर्ण शिल्पी समिति ने सुड... રાજુલાના ચાંચબંદરમાં સગા જેઠે છરી બતાવ... पुन्हाना में कांग्रेस ने 'वोट बचाओ, दे... અમરેલીમાં ફોટોગ્રાફરને ધમકી: બે વર્ષ પ...
19 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পাঁচগ্রাম থেকে বলাসপুর যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে সাধারণ মানুষ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 18 Oct 2026, 11:36 PM 👁 11
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পাঁচগ্রাম থেকে বলাসপুর যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে সাধারণ মানুষ।

মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে বলাসপুর হাইস্কুল পর্যন্ত জেলা পরিষদের রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল পড়ুয়া, স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। দুর্গাপুজোয় প্রতিমা দর্শনের ভিড় বাড়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। বিধায়ক দিলীপ সাহা জানিয়েছেন, রেজিনগর উপনির্বাচন ভোট এবং পূজার জন্য রাস্তার কাজ করা সম্ভব হয়নি তাই কালীপুজোর পর কাজ শুরু হবে। তবে আশ্বাস নয়, দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
📲Get App