🔥 ट्रेंडिंग अनुपमा परमेश्वरन फिल्मोग्राफी: प्रेमम... पंजाब CM का दावा: मोगा रैली में रिकॉर्... विशेष संसद सत्र ने बहस बदली, संपादक ने... नई टैरिफ प्रस्तावों ने भारत‑अमेरिका व्... एयरटेल ने असम डेटा सेंटर में 1,200 करो... असम में 870-बेड GMCH Annex अस्पताल का...
27 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পাঁচগ্রাম হাইস্কুলের সার্বিক উন্নয়ন ও পাঁচগ্রাম মেলাকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 27 नव. 2026, 01:30 AM 👁 20
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পাঁচগ্রাম হাইস্কুলের সার্বিক উন্নয়ন ও পাঁচগ্রাম মেলাকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক

নবগ্রাম, মুর্শিদাবাদ: বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং ঐতিহ্যবাহী পাঁচগ্রাম মেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম হাইস্কুলে। বৃহস্পতিবার বিদ্যালয়ের আনন্দধারা মঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, বিদ্যালয় কর্তৃপক্ষ, মেলা কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মূলত পাঁচগ্রাম মেলাকে কেন্দ্র করেই সভায় বিস্তারিত আলোচনা হয়। প্রতিবছর আয়োজিত এই মেলাকে আগামী দিনে কীভাবে আরও সুন্দর ও সুপরিকল্পিতভাবে পরিচালনা করা যায়, মেলায় আগত দর্শনার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা কীভাবে আরও উন্নত করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে মতামত বিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

পাশাপাশি পাঁচগ্রাম হাইস্কুলের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মেলা এবং বিদ্যালয়ের উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের জয়েন্ট বিডিও, নবগ্রাম থানার ওসি জগন্নাথ ঘোষ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, পাঁচগ্রাম পঞ্চায়েতের প্রধান সালামা ইয়াসমিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্তৃপক্ষ, বিগত দিনের মেলা কমিটির সদস্যরা সহ পাঁচগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতিতে সভাকে ঘিরে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। সকলের মতামত ও সহযোগিতার মধ্য দিয়ে পাঁচগ্রাম মেলাকে নতুনভাবে সাজিয়ে তোলা এবং বিদ্যালয়ের উন্নয়নের পথ আরও সুগম করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

এখন দেখার, এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে আসা প্রস্তাব ও পরিকল্পনাগুলি বাস্তবে কতটা কার্যকর হয়। তবে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগে পাঁচগ্রাম হাইস্কুলের সার্বিক উন্নয়ন এবং পাঁচগ্রাম মেলাকে আরও বৃহত্তর ও আকর্ষণীয় রূপ দেওয়ার আশায় তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।
📲Get App