Politics
অভিষেককে ডায়মন্ড হারবারে গিয়ে কথা বলার আহ্বান সমীক ভট্টাচার্যের
বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, এসি ঘরে বসে জ্ঞান না দিয়ে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে মানুষের সামনে কথা বলুন। তিনি তৃণমূল আমলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সন্দেশখালির ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন।
বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মঙ্গলবার বিজেপি পার্টি অফিসে একটি সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, "আমি আপনাদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, এইসব জ্ঞানের কথা কলকাতায় এসি ঘরে বসে সাংবাদিকদের সামনে না বলে, নিজের ডায়মন্ড হারবারে গিয়ে বলতে বলবেন। গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে বলতে বলবেন। কোচবিহার থেকে কাকদ্বীপ, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে বলতে বলবেন, মানুষ জবাব দিয়ে দেবে।"
সমীক ভট্টাচার্য আরও অভিযোগ করেন যে তাঁর ওপর হামলা হয়েছে। তিনি বলেন, "আমাদের ওপর, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে কতো বার হামলা হয়েছে, তাহলে ভাবুন বাংলার সাধারণ মা-বোনেরা, সাধারণ মানুষের নিরাপত্তা তৃণমূলের আমলে কোথায় গিয়ে দাড়িয়ে ছিলো? বাংলার মানুষ সব দেখছে।"
সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "আর সন্দেশখালির ঘটনা - প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি দুজন গরিব টোটো চালককে পিষে মেরে দিয়েছিলো, এই তো তৃণমূলের উন্নয়ন ছিলো, আইনের শাসন বলে বাংলায় কিছু ছিলো না তৃণমূলের আমলে।"