🔥 TRENDING E10-E20 का खेल पेट्रोल तक सीमित, फिर ड... Shillong Teer Winning Numbers Announce... TSR 6th Battalion Builds Artistic Durg... Police Use Force Amid Tension During V... MLA Pinaki Das Choudhury Opens New Boo... Kangana Ranaut’s Manali Mansion Reveal...
05 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

অভিনেত্রী কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান: কলকাতায় নতুন রাজনৈতিক পদক্ষেপ

✍️ Reporter: SANJIB KUMAR ROY 🗓 05 Oct 2026, 01:34 PM 👁 11
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

শ্রীমতী কোয়েল মল্লিক আজ কলকাতার পশ্চিমবঙ্গ বিজেপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন, যেখানে তিনি মানুষের সেবা ও বাংলার উন্নয়নে নতুন দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি দেন।

শ্রীমতী কোয়েল মল্লিক আজ কলকাতার ৬, মুরলীধর সেন লেনে অবস্থিত পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক শ্রীমতি শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে তাকে উত্তরীয় পরিয়ে বিজেপি পরিবারে স্বাগত জানানো হয়।

যোগদান অনুষ্ঠানে রাজ্য বিজেপির নেতৃত্ব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবা, উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর নিরলস কাজ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে কোয়েল মল্লিক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী দিনে দেশের ও পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মানুষের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

কোয়েল মল্লিক বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের এবং একইসঙ্গে বড় দায়িত্বের বিষয়। তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আনন্দিত।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে বাংলায় উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, তা দেখে তিনি অত্যন্ত আনন্দিত। কর্মসংস্থানের অভাব থেকে সৃষ্ট হতাশা ও নেতিবাচকতা দূর করতে কাজের সুযোগ তৈরি এবং উন্নত শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বিজেপির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
📲Get App