🔥 TRENDING अर्णब चक्रवात के प्रकोप के मध्य दशाश्व... വിവിധ പദ്ധതികള്‍ ഉദ്ഘാടനം ചെയ്തു. આજ રોજ સરસ્વતી તાલુકાના વાયડ ગામે ગ્ર... झारखंड में पंचायत सचिव पर रिश्वत का आर... બાયડના સાઠંબા નજીક સરદારપુરા ગામમાં કપ... ത്രിമാന ചിത്രം പുറത്തിറക്കി.
29 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

অর্ণবের ল্যান্ডফল হতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

✍️ Reporter: Amaresh Dutta 🗓 29 Oct 2026, 07:54 PM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অর্ণবের ল্যান্ডফল হতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় অর্নবকে ঘিরে আবহাওয়া পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হওয়ার কথা জানানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় অর্ণব - এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে একাধিক জেলায়।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে ২৯ অক্টোবর বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
📲Get App