🔥 TRENDING ଓରାଙ୍ଗଉଟାନଙ୍କୁ ନେଇ ମନ୍ତ୍ରୀ କହିଲେ ଏମିତି... Achergical service of India 🇮🇳 kashmir... कबाड़ गोदाम में भीषण आग, सूझबूझ से टला... Achergical service of India 🇮🇳 kashmir... धार के कपास्थल में दीपावली पर गाय गोहर... दीपावली पर अररिया के जिलाधिकारी ने महा...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Entertainment

নকশালবাড়ির ঐতিহ্যবাহী মাতৃমন্দিরে শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হতে চলেছে শ্রীশ্রী মা কালীর আরাধনা

✍️ Reporter: Sujit Bose 🗓 09 Nov 2026, 12:50 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

শতাব্দী প্রাচীন নকশালবাড়ি ব্লক সংলগ্ন সুকনা চা বাগানস্থিত মাতৃমন্দিরে হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এবারও আয়োজন হচ্ছে মা কালীর আরাধনা।

শতাব্দী প্রাচীন নকশালবাড়ি ব্লক সংলগ্ন সুকনা চা বাগানস্থিত ঐতিহ্যবাহী মাতৃমন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও পরম ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে আয়োজিত হতে চলেছে শ্রীশ্রী মা কালীর আরাধনা। মন্দিরের দীর্ঘদিনের শাক্ত পরম্পরা ও ঐতিহ্য অনুসরণ করে এখানে প্রচলিত প্রথা অনুযায়ী পাঠাবলিরও আয়োজন করা হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই বছর মাতৃমন্দির কর্তৃপক্ষ 'হিন্দু জাগরণ মঞ্চ'-এর সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত হয়ে এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছেন। মন্দিরটি চম্পাসারি গ্রাম পঞ্চায়েত, মাটিগাড়া ব্লক, নকশালবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত এবং পোস্ট অফিস হিসেবে গুলমা ব্যবহৃত হয়।

প্রতি বছর দূরদূরান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী এই জাগ্রত শক্তির আরাধনায় অংশগ্রহণ করতে মন্দির প্রাঙ্গণে সমবেত হন। মা কালীর আশীর্বাদ ও কৃপাধন্য এই পবিত্র প্রাঙ্গণে সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
📲Get App