🔥 TRENDING Karnataka approves Rs 8/litre hike in... Gold Prices in Karnataka on Oct 7, 202... Karnataka Voter Row: FIRs Over Form-7... बिल बकायेदारों पर बिजली विभाग की सख्ती... Nabhā Natesh Makes Comeback in Sandalw... Honda to Launch Affordable Electric SU...
07 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

নেতাজি ইন্ডোরে 'বিকশিত ভারত সংকল্প সভা ও সেবা জ্যোতি যাত্রা ২০২৬' অনুষ্ঠিত

✍️ Reporter: SANJIB KUMAR ROY 🗓 07 Oct 2026, 01:27 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বিজেপি উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজার হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করে বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে ভার্চুয়াল ভাষণ শোনানো হয়।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির উদ্যোগে আজ 'বিকশিত ভারত সংকল্প সভা ও সেবা জ্যোতি যাত্রা ২০২৬' অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে স্টেডিয়ামকে জনসমুদ্রে রূপান্তরিত করে।

সভার প্রধান আকর্ষণ ছিল দুটি ভার্চুয়াল ভাষণ। প্রথমে বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নিতীন নবীন সেবা জ্যোতি যাত্রার উদ্দেশ্য ও ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে কর্মীদের দিকনির্দেশনা দেন। এরপর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরাসরি বড় স্ক্রিনে তার বক্তব্য প্রেরণ করেন, যেখানে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে বাংলার ভূমিকা তুলে ধরা হয়।

মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে ইন্দ্রনীল খাঁ, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিজেপি জেলা সভাপতি।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, সেবা জ্যোতি যাত্রা আগামী দিনে বাংলার প্রতিটি বিধানসভা এলাকায় পৌঁছে বিকশিত ভারতের সংকল্পকে ঘরে ঘরে পৌঁছে দেবে।
📲Get App