নবগ্রামে দুর্গাপুজো উপলক্ষে প্রশাসনিক বৈঠক, উপস্থিত পুলিশ-প্রশাসনের আধিকারিকরা

শনিবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার সামনে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।নবগ্রাম থানার অন্তর্গত সমস্ত দুর্গাপুজো কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয় এবং পুজো কমিটিগুলির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ SDPO, লালবাগ CI, নবগ্রাম থানার OC, নবগ্রাম ব্লকের BDO, নবগ্রাম বিধানসভার বিধায়ক-সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি নবগ্রাম ব্লকের বিভিন্ন দুর্গাপুজো কমিটির সভাপতি ও সম্পাদকরাও উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়।আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।