🔥 TRENDING छठ महोत्सव कि तैयारी को लेकर बैठक आयोज... 'ਜੇ ਇੰਨੀ ਹੀ ਗੱਲ ਸੀ ਤਾਂ ਤੂੰ ਵੀ...', ਤਰਖ... करौली में पंचायती राज चुनाव के चतुर्थ... સાબરકાંઠામાં 11 થી 18 નવેમ્બર દરમિયાન... Delhi Protesters Burn Sonia Gandhi’s M... Study: Over 9 crore Indian MSMEs risk...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নবগ্রাম থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজো কমিটির উদ্যোগে নরনারায়ণ সেবা, নিজের হাতে মহাপ্রসাদ পরিবেশন করলেন OC জগন্নাথ ঘোষ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 12 Nov 2026, 08:52 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নবগ্রাম থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজো কমিটির উদ্যোগে নরনারায়ণ সেবা, নিজের হাতে মহাপ্রসাদ পরিবেশন করলেন OC জগন্নাথ ঘোষ

নবগ্রাম, মুর্শিদাবাদ: ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজো কমিটি। শ্যামাপুজো উপলক্ষে আয়োজিত নরনারায়ণ সেবা কর্মসূচিতে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে নিজের হাতে শ্যামা মায়ের মহাপ্রসাদ পরিবেশন করেন নবগ্রাম থানার OC জগন্নাথ ঘোষ।

নবগ্রাম থানা প্রাঙ্গণে গত রবিবার থেকে শুরু হয়েছিল থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজো। পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করা হয়েছিল একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিচিত্রানুষ্ঠানের। নাচ, বাউল গান, সংগীত পরিবেশনা-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী পর্বে মুখরিত হয়ে উঠেছিল পুজো প্রাঙ্গণ।

পুজো উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অন্তিম পর্বে বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল নরনারায়ণ সেবা কর্মসূচি। এই উপলক্ষে ভক্ত ও সাধারণ মানুষের জন্য মহাপ্রসাদ হিসেবে পরিবেশন করা হয়েছিল খিচুড়ি, তরকারি, চাটনি ও বোঁদে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই মহাপ্রসাদ পরিবেশন কর্মসূচি চলেছিল প্রায় গোধূলি পর্যন্ত।

এই নরনারায়ণ সেবা কর্মসূচিতে শুধু নবগ্রাম এলাকার মানুষই নন, আশপাশের বিভিন্ন এলাকা এমনকী অন্যান্য থানা এলাকা থেকেও বহু মানুষ উপস্থিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করে।

মহাপ্রসাদ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নবগ্রাম থানার OC জগন্নাথ ঘোষ। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি নিজের হাতে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মহাপ্রসাদ পরিবেশন করেন। তার এই আন্তরিক অংশগ্রহণে উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং সেবার মাধ্যমে উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছিল নবগ্রাম থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজো কমিটির এই নরনারায়ণ সেবা কর্মসূচি।
📲Get App