🔥 TRENDING 2026 पितृपक्ष मेला महा संगम की सुरक्षा... Nagpur Records Surge in Crime: 5 Vehic... Driver Arrested Four Weeks After Deliv... Guwahati Student Found Dead; Family Ac... Delhi UT demolishes illegal structures... Crime Branch Arrests Absconding Accuse...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Travel

নাবালিকা ধর্ষণ কাণ্ডে তেলিয়ামুড়া থেকে অভিযুক্ত গ্রেফতার, POCSO আইনে মামলা রুজু

✍️ Reporter: Sagar Deb 🗓 28 Sep 2026, 04:16 AM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৪ বছরের নাবালিকার ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত সত্যম চন্দ্র শীলকে তেলিয়ামুড়া থানার পুলিশ POCSO আইনে গ্রেফতার করেছে।

তেলিয়ামুড়া: কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৪ বছরের এক নাবালিকার ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানা এলাকায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সত্যম চন্দ্র শীলকে গ্রেফতার করেছে। তেলিয়ামুড়া থানায় ৫৪/২০২৬ নম্বরের মামলা রুজু করে পুলিশ BNS 65(1) ও POCSO Act-এর 4(2) ধারায় এই গ্রেফতারি চালিয়েছে। অভিযুক্তকে তার নিজ বাড়ি মাইগঙ্গা থেকে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৯ সেপ্টেম্বর, শনিবার। অভিযোগ, ওইদিন নাবালিকার মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত সত্যম শীল নাবালিকাকে টেনে হিঁচড়ে বাড়ির পাশের একটি টিলা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। শনিবার নাবালিকা বিষয়টি পরিবারকে না জানালেও, রবিবার শারীরিক অস্বস্তি বোধ করলে সে তার মাকে ঘটনাটি জানায়।

এরপরই পরিবার রবিবার তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ FIR দায়ের করার পর তদন্ত শুরু করেছে। তবে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগ উঠলেই কেউ দোষী সাব্যস্ত হয় না। নাবালিকার বয়সের বৈধ নথি, মেডিক্যাল রিপোর্ট, আদালতে গোপন জবানবন্দি এবং বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পরই আসল সত্য উদঘাটিত হবে।
📲Get App