🔥 TRENDING Harbhajan Singh urges ICC and cricket... Jharkhand Minister Appeals to PM Modi... अमित भाऊ मोरे यांना वाढदिवसाच्या शुभेच... Kerala forest staff launch dawn operat... Kerala Congress split deepens as Unnit... Schools in Six Chinnakanal Wards Close...
25 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান! সাগরদীঘিতে পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার চারজন

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 25 Nov 2026, 10:12 AM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান! সাগরদীঘিতে পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার চারজন

মুর্শিদাবাদের সাগরদীঘিতে পশু জবাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করে সাগরদীঘি থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাগরদীঘি থানার শেখদীঘির হাজিপুর এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত জায়গায় অভিযান চালায় পুলিশ। অভিযোগ, সেখানে গোপনে একটি গরু জবাই করা হচ্ছিল। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং চারজনকে আটক করে।

ধৃতদের নাম নজফুল হক (৩৮), হেসামুদ্দিন শেখ (৫৯), কেতাবুল শেখ (৪০) এবং সামসুল হক (৫০)। ধৃত চারজনই সাগরদীঘি থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রাজ্যে গো-হত্যা ও অবৈধ পশু পাচার রুখতে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সাগরদীঘি পুলিশের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া মাংস কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা চলছে।

এখন পুলিশের তদন্তে আর কী কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।
📲Get App