🔥 ट्रेंडिंग वेस्ट बंगाल के सीएम ने लक्षित किया 22... पश्चिम बंगाल: अभिषेक बैनर्जी के गिरफ्त... बिहार वैजिलेंस ने तीन जिलों में इंजीनि... आर.जे.डी. ने बिहार विधान परिषद में दो... बिहार, झारखंड और पश्चिम बंगाल में नकली... સુરતમાં ડીંડોલી-ભેસ્તાન મુખ્ય માર્ગ પર...
05 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য জিয়াগঞ্জ থানার পুলিশের! ৫ কেজি ৮৮১ গ্রাম গাঁজাসহ গ্রেফতার যুবক

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 04 नव. 2026, 11:03 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য জিয়াগঞ্জ থানার পুলিশের! ৫ কেজি ৮৮১ গ্রাম গাঁজাসহ গ্রেফতার যুবক।

মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পদমপুর স্টেশনপাড়া রোডে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে মহেশ সাহানি নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় মোট ৫ কেজি ৮৮১ গ্রাম গাঁজা। উদ্ধার হওয়া মাদক ই-সাক্ষ্য অ্যাপের মাধ্যমে ভিডিওগ্রাফি করে বাজেয়াপ্ত করা হয়।

ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয় ।

মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

মাদক পাচারের বিরুদ্ধে জিয়াগঞ্জ থানার পুলিশের অভিযান অব্যাহত।
📲Get App