🔥 ट्रेंडिंग तेलंगाना ने एआई, स्वास्थ्य एवं दवा नवा... तलासु में 24 नवम्बर को स्कूल बंद, स्कू... कर्टिक पूर्णिमा के दौरान कट्टक बाली या... ओडिशा में किशोर अपराधों में वृद्धि, डे... मधु बाबू पेंशन योजना: नए लाभार्थियों क... टीआईडीसीओ ने औरोड़ा प्रांत में ₹1,500...
24 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ২০ দফা দাবিতে DYFI-এর ডেপুটেশন, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন ও ব্লাড ব্যাংক চালুর দাবিতে সরব যুব সংগঠন

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 24 नव. 2026, 09:44 AM 👁 20
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ২০ দফা দাবিতে DYFI-এর ডেপুটেশন, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন ও ব্লাড ব্যাংক চালুর দাবিতে সরব যুব সংগঠন

খড়গ্রাম, মুর্শিদাবাদ: সোমবার খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং ব্লাড ব্যাংক বাঁচানোর দাবিতে এবার সরব হল ডিওয়াইএফআই (DYFI)। সংগঠনের খড়গ্রাম লোকাল কমিটির উদ্যোগে হাসপাতালের বিএমওএইচ-এর কাছে ২০ দফা দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়।

‘স্বাস্থ্য ব্যবস্থা বাঁচাও, ব্লাড ব্যাংক বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। তাদের দাবি, খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর উন্নতি, পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা এবং ব্লাড ব্যাংকের পরিষেবা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI খড়গ্রাম লোকাল কমিটির সম্পাদক সোহম, সভাপতি আসিফ কবির, প্রাক্তন যুব নেতা ভুবনমোহন সাহা, বৈকুণ্ঠ মাল-সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সমর্থকরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০ দফা দাবির মূল লক্ষ্য হল খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং এলাকার সাধারণ মানুষের জন্য উন্নত ও পর্যাপ্ত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।

এখন দেখার, যুব সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া এই ২০ দফা দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে। এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কর্তৃপক্ষের ভূমিকার দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
📲Get App