🔥 TRENDING বাগনান বাসস্ট্যান্ডের পুজো নজর কেড়ে ন... पाचलमध्ये ग्रामस्थांच्या श्रमदानातून व... विधायक रोशनलाल चौधरी ने केरेडारी के दु... दिवाळीपूर्वी एसटी कर्मचाऱ्यांचा राज्यव... કોડીનારના વલાદર ગામે ઘર બહાર સુતેલા યુ... होर्मुजच्या सामुद्रधुनीत मोठे व्यापारी...
15 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নবগ্রামে কংগ্রেসের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 15 Oct 2026, 09:54 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নবগ্রামে কংগ্রেসের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর বিকেলে, মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রামে নবগ্রাম ব্লক কংগ্রেসের উদ্যোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। পাঁচগ্রাম দক্ষিণ মোড়ের কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উত্তর মোড় ঘুরে ফের দক্ষিণ মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের পূর্ব ও পশ্চিম জোনের ব্লক সভাপতি মীর বাদাম আলী ও ধীরেন্দ্র নাথ যাদব-সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব, কর্মী ও সমর্থক। মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি ঘিরে পাঁচগ্রামে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।
📲Get App