🔥 ट्रेंडिंग जाखेडा ग्राम पंचायत में प्रियंका चौधरी... जाखेडा ग्राम पंचायत में प्रियंका चौधरी... NEED24 NEWS | लुधियाना 🚨 लुधियाना मे... पश्चिम बंगाल ने नई औद्योगिक नीति लागू... थर SUV ने विजयी घोड़े को ले जाकर रेस म... पटनाभ में 1.13 करोड़ डिजिटल स्वास्थ्य...
06 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्वास्थ्य

হুগলিতে খাবারে ভেজাল ও ক্যান্সারের ঝুঁকি নিয়ে জেলা শাসকের কড়া বার্তা, প্রতিটি জেলায় আসছে আলাদা টেস্টিং ফেসিলিটি

✍️ रिपोर्टर: SANJIB KUMAR ROY 🗓 06 नव. 2026, 05:53 PM 👁 14
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

খাবারে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগ ও ক্যান্সারের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে হুগলি জেলা শাসক কড়া নির্দেশ দিয়েছেন। আগামী দিনে এনফোর্সমেন্ট তীব্র করা হবে এবং প্রতিটি জেলায় আলাদা টেস্টিং ফেসিলিটি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

হুগলি জেলা শাসক খাবারে ভেজালের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে ক্যান্সারের ঘটনা বেড়ে যাচ্ছে এবং ফুড সেফটি অফিসারদের তরফে জানানো হয়েছে যে, বিরিয়ানিতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক রং দেওয়া হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্টদের শোকজ করা উচিত এবং তিনি ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আগামী দিনে এনফোর্সমেন্ট আরও তীব্র করা হবে। গ্রামীণ এলাকা, আরামবাগ সহ বেশ কিছু জায়গায় টিম পাঠানো হবে। এসডিও এবং পুলিশকে ডেকে যেখানে যেখানে অভিযান দরকার, সেখানে নজরদারি চালানো হবে। মানুষের খাবারের নিরাপত্তা একটি বড় বিষয়। দুদিন আগেই হেলথ সেক্রেটারির কাছ থেকে নির্দেশ এসেছে। ট্রেনে ট্রেনে বিক্রি হওয়া ঝালমুড়ি সহ বিভিন্ন খাবারের বিষয়েও নজর দেওয়া হচ্ছে। কলকাতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ফুড স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে এবং হুগলি জেলাতেও একইভাবে নজরদারি চলবে।

টেস্টিং ফেসিলিটির বিষয়ে জেলা শাসক জানান, এখন পর্যন্ত ৫৬টি স্যাম্পেল সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে এখন নির্দেশ এসেছে যে, প্রতিটি জেলায় আলাদা টেস্টিং ফেসিলিটি থাকবে। এর ফলে কলকাতায় স্যাম্পেল পাঠানোর প্রয়োজন হবে না এবং স্থানীয়ভাবেই টেস্টিং করা হবে। এর মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে দ্রুত পরিষেবা পায় এবং হয়রানির শিকার না হয়।

জেলা শাসক সবাইকে নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি মানুষকে অল্টারনেট ব্যবস্থার কথা জানাতেও বলেছেন, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
📲Get App