গতকাল কিরীটেশ্বরী মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট ১২ বছরের কিশোর, ওসির তৎপরতায় রক্ষা
গতকাল কিরীটেশ্বরী মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট ১২ বছরের কিশোর, ওসির তৎপরতায় রক্ষা।
সেবা সংকল্প অভিযান উপলক্ষে গতকাল ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির প্রাঙ্গণে সরকারি কর্মসূচি চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয় ১২ বছরের কিশোর বিট্টু মণ্ডল। খেলা করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে কিশোর ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে গেলে। নবগ্রাম থানার ওসি SI জগন্নাথ ঘোষ দ্রুত কিশোরকে উদ্ধার করে নিজের তৎপরতায় নিজের গাড়িতে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর বর্তমানে কিশোরের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ালেও পুলিশের দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরেছে পরিবার ও এলাকায়।নবগ্রাম থানার ওসির এই দ্রুত তৎপরতার প্রশংসা করেছেন কিরীটেশ্বরী এলাকার গ্রামবাসী ও আক্রান্ত কিশোরের পরিবারের সদস্যরা। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।