🔥 TRENDING सारफ़राज़ खान को Need24 न्यूज़ रिपोर्ट... अमरोहा के गांगटकोला प्राथमिक विद्यालय... भाजपा के ‘पाप का घड़ा’ 2027 में जनता फ... પ્રખ્યાત અભિનેતા નાના પાટેકરનું 75 વર્... West Bengal Assembly to Consider 'Pasc... Mithun Chakraborty Appointed As Adviso...
08 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Entertainment

গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

✍️ Reporter: Snehasish Nayek 🗓 08 Oct 2026, 08:48 AM 👁 81
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রয়াত অভিনেতা নানা পাটেকরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার সকালে বিনোদন দুনিয়ায় বড় দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। সূত্রের খবর, আজ ভোর পাঁচটা কুড়ি মিনিটে গোয়ার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল, কার্যত কেউই এই প্রয়াণকে মেনে নিতে পারছেন না।

জানা যাচ্ছে, মৃত্যুর সময়ে অভিনেতা তাঁর গোয়ার বাড়িতে ছিলেন। সেখানে তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও জানা গিয়েছে, হৃদরোগ বুঝে পয়তাল্লিশ মিনিট CPR দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অভিনেতাকে, কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাথমিক পরীক্ষার পরে মনে করা হচ্ছে, হৃদরোগে মৃত্যু হয়েছে অভিনেতার। নানা পাটেকরের প্রয়াণে একটি 'মেডিকো-লিগ্যাল কেস' দায়ের করা হয়েছে এবং অভিনেতার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

অভিনয় জীবনে বারে বারে সম্মানিত হয়েছেন প্রয়াত অভিনেতা। ১৯৭৮-এ মুজফফর আলির 'গমন' ছবির হাত ধরে প্রথম রূপোলি পর্দায় পা রেখেছিলেন কিংবদন্তি অভিনেতা। 'পারিন্দা', 'অগ্নিসাক্ষী', 'ক্রান্তিবীর' সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি তিনটি জাতীয় পুরস্কার জিতেছিলেন। 'অঙ্গার', 'পারিন্দা', 'ক্রান্তিবীর', 'অপহরণ' ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা।

নানা পাটেকরের পরিচালনায় মাধুরী দীক্ষিত অভিনীত 'প্রহার' দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। 'খামোশি দ্য মিউজিক্যাল'-এ তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৩-য় পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানা পাটেকরকে। সূত্রের খবর, গোয়া থেকে অভিনেতার মরদেহ মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে।
📲Get App