🔥 TRENDING Allahabad High Court orders roadmap fo... Uttar Pradesh declares three‑day holid... Shillong Lajong Upset Aakraman to End... વિસનગર સિટી પોલીસ ઇન્સ્પેક્ટર શ્રી બી.... Indian Ocean and Kabir Cafe to Headlin... Sikkim University Students Urge Presid...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

দুর্গাপুজোর ষষ্ঠীতে নবগ্রামে বিধায়ক দিলীপ সাহার উদ্যোগে বস্ত্র বিতরণ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 17 Oct 2026, 12:39 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
দুর্গাপুজোর ষষ্ঠীতে নবগ্রামে বিধায়ক দিলীপ সাহার উদ্যোগে বস্ত্র বিতরণ

দুর্গাপুজোর ষষ্ঠীতে মানবিক উদ্যোগ। পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মুর্শিদাবাদের নবগ্রামের পোমিয়ায় বিধায়ক সেবা কেন্দ্রে বস্ত্র বিতরণ করা হলো গরিব, অসহায়, দুস্থ মহিলাদের মধ্যে। শুক্রবার, দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে নবগ্রামের বিধায়ক দিলীপ সাহার হাত দিয়ে মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন বিধায়ক দিলীপ সাহা জানান, এর আগেও নবগ্রাম বিধানসভার প্রত্যেক মণ্ডল সভাপতির হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছিল বিতরণের জন্য। কিন্তু তারপরেও যাঁরা বস্ত্র পাননি, তাঁদের কথা মাথায় রেখেই এদিন বিধায়ক সেবা কেন্দ্রে বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়। ষষ্ঠীর দিনে বিধায়কের হাত থেকে নতুন বস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন উপভোক্তা মহিলারা। পুজোর আগে এই উদ্যোগ তাঁদের মুখে হাসি ফুটিয়েছে। দুর্গোৎসবের আনন্দে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ঘিরে এদিন নবগ্রামের বিধায়ক সেবা কেন্দ্রে দেখা যায় উৎসবের আবহ।
📲Get App