🔥 TRENDING જસદણ તાલુકાના કમળાપુર ગામે પોલીસે 5 લી... Arunachal CM Pema Khandu Urges Support... Arunachal Pradesh Cabinet Congratulate... Deputy CM Denies Resignation Requests... Jammu and Kashmir High Court Orders Co... Missing Kashmir Man Located in United...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

দেবীপক্ষের শুভ লগ্নে মধ্যমগ্রামের ২৩ নং ওয়ার্ডে বিজেপির কার্যালয় উদ্বোধন

✍️ Reporter: Subhojit Das 🗓 11 Oct 2026, 11:45 PM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

দেবীপক্ষের শুভ লগ্নে মধ্যমগ্রামের ২৩ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয় ‘শ্যামাপ্রসাদ মুখার্জী ভবন’-এর উদ্বোধন হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দীপঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন দলের একাধিক জেলা ও মণ্ডলস্তরের নেতৃত্ব, শক্তিকেন্দ্রের প্রমুখ, কার্যকর্তা, কর্মী ও সমর্থকেরা।

আজ দেবীপক্ষের শুভ লগ্নে মধ্যমগ্রামের ২৩ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয় ‘শ্যামাপ্রসাদ মুখার্জী ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত জেলার প্রাক্তন সভাপতি শ্রী তরুণ কান্তি ঘোষ মহাশয়, বারাসাত জেলা মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী সৌমিতা রাহা, মধ্যমগ্রাম মণ্ডল-৩-এর সভাপতি শ্রী সঞ্জীব নন্দী মহাশয় এবং উত্তর ২৪ পরগনা বিভাগ কো-কনভেনর, যুব মোর্চার কার্যকর্তা শ্রী সায়ন্তন ভট্টাচার্য মহাশয়।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের শক্তিকেন্দ্রের প্রমুখ, মণ্ডলস্তরের কার্যকর্তা এবং সংগঠনের কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের উপস্থিতি ও সহযোগিতায় নতুন কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দলের পক্ষ থেকে এই নতুন কার্যালয়কে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মী-সমর্থকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়।
📲Get App