🔥 TRENDING અમરેલી સાયબર ક્રાઇમ પોલીસ દ્વારા બવાડી... শিশুদিবসে শৈল্পিক ও সৃজনশীল অভিব্যক্তি... આજવા સરોવરની સપાટી 1 ફૂટ ઘટી, વડોદરામા... वज़ीराबाद में छठ महापर्व के लिए यमुना... डॉ. दीपाली सेंगर कल आनंदम हॉस्पिटल, से... Saket Saurabh Makes Hollywood Debut in...
14 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

দাস পরিবারের ঐতিহ্যবাহী কালীপূজা: ১২ বছর বয়স থেকে বাড়িতে মায়ের পুজো করে আসছেন সাধক বাসুদেব

✍️ Reporter: Amaresh Dutta 🗓 14 Nov 2026, 05:30 PM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পুরুলিয়ার মানবাজার শহরের কালী পুজো গুলোর মধ্যে অন্যতম দাস পরিবারের ঐতিহ্যবাহী কালীপূজা। ছোটবেলা থেকেই ঈশ্বরের উপর ভক্তি। নাম বাসুদেব দাস, বাড়ি মানবাজার পোদ্দারপাড়ার অন্তর্গত মাঝকুলির দত্ত দূর্গা মন্দিরের পাশে। ১২ বছর বয়স থেকে পুজোপাঠ করে আসছেন তিনি। দাস পরিবারের ঐতিহ্যবাহী কালীপূজা ২৭ তম বর্ষে পদার্পণ করল।বৈষ্ণব মতে পূজিতা হন দেবী।এখানে বলির প্রচলন নেই। জানা যায়,মাত্র ১২ বছর বয়সে নিজ বাড়িতে মা কালীর প্রতিষ্ঠা করেন।সেই তখন থেকেই মা কালীর পুজো করে আসছেন তিনি।প্রথমে মাটির প্রতিমাতে মা পুজিতা হতেন।পরে শিলা প্রতিমা স্থাপন করা হয়। মা দক্ষিনা কালী রূপে পূজিত হন। ঈশ্বরের প্রতি শৈশব কাল থেকে অগাধ ভক্তি। খুব কম বয়স থেকে মাটির প্রতিমা তৈরি করতেন।এই সময়েই নিজের বাড়িতে পুজোপাঠ করতেন। নয় বৎসর বয়সে উপনয়ন হয়, এরপর মনের মধ্যে আসে ধৰ্মীয় ভাবনা। শ্রীরামকৃষ্ণদেব, সাধক রামপ্রসাদ ও বামদেবের জীবনী প্রতি আগ্রহী হন তিনি।নিয়মিত পাঠ করেন রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভগবত, ভগবত গীতা সহ বিভিন্ন ধর্মগ্রন্থ।
📲Get App