বিশাল আদিবাসী মহাসমাবেশ মানবাজারে
ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলার আহ্বানে এবং বিভিন্ন আদিবাসী গণ সংগঠনের সহায়তায় সোমবার মানবাজার পাথর কাটা ফুটবল ময়দানে আয়োজিত হল বিশাল আদিবাসী মহাসমাবেশ।এদিনের সমাবেশে দূর-দূরান্ত থেকে অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ এসে ভিড় জমান। মূলত মহাসমাবেশকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের তরফ থেকে এদিন ভিড় সামাল দিতে পুলিশি নজরদারির পাশাপাশি উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী।