🔥 TRENDING Assam CM Flags Off 248‑km Brahmaputra... Oil India Tank Farm Fire in Assam Clai... Assam CM Himanta Sarma Issues Strong W... High Court Reinstates Jharkhand Exams... Jharkhand Minister Irfan Ansari Says R... राजपुरा के निकट कर्मभूमि एक्सप्रेस की...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতের দখল বিজেপির, অনাস্থা ভোটে পরাজিত তৃণমূল প্রধান

✍️ Reporter: Amaresh Dutta 🗓 06 Nov 2026, 07:19 PM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিজেপি সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে জয়ী হন বিজেপি ও নির্দল সদস্যরা। এর ফলে পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধানকে পরাজয়ের মুখে পড়তে হয়। প্রসঙ্গত, মোট ১৪ জন সদস্য বিশিষ্ট বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতে বিগত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৭টি, বিজেপি ৪টি এবং নির্দল প্রার্থীরা ৩টি আসনে জয়লাভ করেন। পরবর্তীতে নির্দল সদস্যদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন। তবে পঞ্চায়েত প্রধানের বিভিন্ন কাজকর্মে অনীহা, নিয়মিত পঞ্চায়েতে উপস্থিত না থাকা-সহ একাধিক অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিজেপি সদস্যরা। বৃহস্পতিবার সেই অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে বিজেপির চারজন, নির্দলের তিনজন এবং তৃণমূল কংগ্রেসের একজন সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন। ফলে অনাস্থা প্রস্তাব জয়যুক্ত হয় এবং প্রধানের পদে তৃণমূলের কর্তৃত্বের অবসান ঘটে।
এমনটাই জানিয়েছেন বিজেপির বান্দোয়ান মণ্ডল-১-এর সাধারণ সম্পাদক গণেশ পরামানিক। এদিনের অনাস্থা ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের দুই বর্ষীয়ান সদস্য নিশাপতি মাহাতো ও মানিকরাম মাহাতো। এছাড়াও বান্দোয়ান মণ্ডল-১-এর একাধিক বিজেপি নেতা, কার্যকর্তা ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অনাস্থা ভোটের ফলাফলের মধ্য দিয়ে বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন ঘটল।
📲Get App